November 8, 2026, 11:57 pm
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিএমএসএফের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের ৪৯তম জন্মদিন আজ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক”

ঢাকা, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪: আজ ১২ অক্টোবর বাংলাদেশের সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষার অন্যতম নিবেদিতপ্রাণ আহমেদ আবু জাফর ৪৯তম জন্মদিনে পা রাখলেন। তিনি সারাদেশে সাংবাদিকদের অধিকার আদায়ে এক নিরলস যোদ্ধা হিসেবে সুপরিচিত। ২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের মাধ্যমে তিনি মফস্বলের সাংবাদিকদের ন্যায়সংগত অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

সাংবাদিকদের পেশাগত সুবিধা, সুরক্ষা ও নীতিমালা আদায়ের লক্ষ্যে তিনি বিভিন্ন সময়ে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনায় যুক্ত থেকেছেন তিনি মফস্বল সাংবাদিকদের ন্যায্যতা, সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, সম্মেলন এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন।

তার জন্মদিনে, আমরা তার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সাংবাদিকদের অধিকার আদায়ের এই মহৎ যাত্রায় তার আরও সফলতা কামনা করি। আহমেদ আবু জাফরের জীবন ও কর্ম আমাদের সকলের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি ১৯৭৫ সালে বরিশাল বিভাগের জেলা ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ছিলারিশ গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক।



Our Like Page
Developed by: BD IT HOST