এমডি ইলিয়াস সেনবাগ প্রতিনিধি
টিম গ্রুপের উদ্যোগে নোয়াখালীতে অনুষ্ঠিত হলো গণবিবাহ কর্মসূচি। 31 ডিসেম্বর, 2022 শনিবার জেলার সেনবাগস্থ দৌলতপুরের ভূঁইয়া বাড়িতে দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। মূলত টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গার্মেন্টস পণ্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র পরিচাল ক জনাব আবদুল্লাহ হীল রাকিবের ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালন করা হয় বলে জানায় কর্তৃপক্ষ।
এ বিষয়ে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র পরিচালক জনাব আবদুল্লাহ হীল রাকিব জানান,সামাজিক মূল্যবোধ ও দায়বদ্ধতা থেকেই এই আয়োজন করা হয়েছে। সমাজের বিত্তবানদের এ ধরনের সামাজিক কাজে এগিয়ে আসতেও এসময় আহ্বান জানান তিনি। এ উপল ক্ষে অনুষ্ঠানস্থলে উৎসুক সেনবাগ বাসীর ভিড় লক্ষ্য করা গেছে। এ উপলক্ষ্যে সেখানে এক বিশাল মেজবানেরও আয়োজন করা হয় সেখানে।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। এ সময় টীম গ্রুপের মহাব্যবস্থা পক প্রশাসন জনাব নূর-ই সাইফুল্লাহ জানান এ ধরনের সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন মূলক কর্মসূচি টীম গ্রুপ নিয়মিত করে আসছে। যা অব্যাহত থাকবে। এ অনুষ্ঠানে প্রায় ১২ হাজার মানুষের সমাগম হয়।