June 5, 2026, 8:29 am
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিজয়া দশমী প্রতিমা বিসর্জন এর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা:

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ

সিনিয়র রিপোর্টার।

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারণে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী।

পাঁচদিন ব্যাপী শারদ উৎসবের শেষ দিন আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব। বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অন্যরকম আবেগ ও মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়। কারণ, দশমী মানেই দুর্গা মায়ের ফিরে যাওয়া।

অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর।
মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত ০১ অক্টোবর ২০২২ শনিবার শুরু হয় পাঁচ দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। সনাতনী শাস্ত্র অনুযায়ী, এবার দেবীদুর্গা জগতের মঙ্গল কামনায় গজে (হাতি) চড়ে মর্ত্যলোকে এসেছেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড়বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে, স্বর্গে বিদায় নিলেন নৌকায় চড়ে। ফলে জগতের কল্যাণ সাধিত হবে।

কুড়িগ্রাম জেলায় এবার ৫১৬ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন হয়েছে।এসব মণ্ডপে নির্বিঘ্নে উৎসব উদযাপনের জন্য কুড়িগ্রাম জেলা পুলিশের এর পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। অধিকাংশ মণ্ডপে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এ বছরের শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় সেজন্য কুড়িগ্রাম জেলা পুলিশ এর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি, বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম ও রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম ( বার) স্যারের সুনির্দিষ্ট পলিসি গাইডলাইন, কৌশলগত নির্দেশনা, পরিকল্পনা ও মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের কঠোর পরিশ্রমের ফলে সকলের সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে পূজার সম্পন্ন হয়।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম শারদীয় দুর্গাপূজা ২০২২ নির্বিঘ্নে প্রতিপালন করতে বিশেষ ভূমিকা পালন করায় কুড়িগ্রাম জেলা পুলিশ সহ সমাজের সকল ধর্মাবলম্বী সন্মানিত নাগরিকদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। পুলিশ সুপার বলেন, ‘এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপন সারা দেশেই ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’এভাবেই সাম্প্রদায়িক সম্প্রতির লক্ষ্যে সকল ধর্মাবলম্বী সম্মানিত নাগরিকদের পাশে দিবারাত্র সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST