September 10, 2026, 7:51 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিভিন্ন সংস্থার যৌথ অভিযানে শাহজালালে দুই কেজি সোনা উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা – হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ থেকে আসা একটি ফ্লাইটের নারী কেবিন ক্রুকে এক কেজি ৯৭৯ গ্রাম সোনাসহ গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাতে এপিবিএন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ অভিযানে এসব সোনা উদ্ধারসহ ওই কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৯ মে) সকালে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিয়াদ থেকে আসা সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটটির মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণের সময় ছিল। কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ থাকার কারণে ফ্লাইটটি ভারতের হায়দরাবাদে অবতরণ করে। পরে ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জিয়াউল হক আরও জানান, গোপন তথ্যর ভিত্তিতে এপিবিএন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ উপস্থিতিতে ওই ফ্লাইটের কেবিম ক্রু রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করা হয়। তাকে তল্লাশি করে ১১টি স্বর্ণের বার, আটটি সোনার চুরি এবং একটি চেন পাওয়া যায়। উদ্ধার করা এসব সোনার আনুমানিক ওজন এক কেজি ৯৭৯ গ্রাম।

অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে তার বাড়ি সিরাজগঞ্জ বলেও জানান এপিবিএনের কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST