September 21, 2026, 5:14 am
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা হামিম গ্রেফতার

Reporter Name

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা হামিম গ্রেফতার

প্রথম বাংলা – নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামিমকে কাতার যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হামিম উপজেলার আলাবক্সপুর এলাকার মো. আবুল কালামের ছেলে। তিনি নান্দাইল শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ নেতা।

শনিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ গণমাধ্যম কে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি ফরিদ আহমেদ বলেন, ময়মনসিংহের নান্দাইলে কলেজ ছাত্র মুরাদ হাসান হত্যা মামলায় আসামিদের গ্রেফতারের অভিযান চলছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের মূল হোতা হামিম বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় শুক্রবার রাতে কাতার যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, আসামি হামিমকে নান্দাইল থানা পুলিশের হেফাজতে নিয়ে আসার কাজ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত বছর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৩১ মে রাতে আনারস প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণের সময় ছাত্রলীগের নেতাকর্মীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র মুরাদ নিহত হয়।

এ ঘটনায় নিহতের বাবা তোফাজ্জল হোসেন ভূইয়া বাদী হয়ে ছাত্রলীগের নেতাকর্মীসহ ১১ জনের নামে হত্যা মামলা করেন।
ছবি, ইন্টারনেট



Our Like Page
Developed by: BD IT HOST