July 6, 2026, 8:29 pm
শিরোনামঃ
বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিয়ের গেটে ফিতা কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

Reporter Name

প্রথম বাংলা – ভোলার চরফ্যাশনে বিয়ের গেটে ফিতা কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বরসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা ইউনিয়নের ভূঁইয়ার হাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপরে ৪০ বরযাত্রী নিয়ে বউ আনতে ওই গ্রামে যান মো. মনির হোসেন (২৫)। গেটে ফিতা কাটার সময় কনেপক্ষের লোকজন পাঁচ হাজার টাকা দাবি করে। বরপক্ষ তিন হাজার টাকা দিলে উভয়পক্ষের মধ্যে বিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে মনির হোসেনসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর ১৪ জন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহত মনির হোসেন জানান, ১৫ দিন আগে আমাদের বিয়ে হয়। আজ নতুন বউকে নিয়ে আসার জন্য তাদের বাড়িতে এ অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। আমাদের ১৫ জন আহত হয়েছেন।

কনের বাবা মো. নুরে আলম জানান, বরপক্ষের কিছু উশৃঙ্খল লোকজন গেটে আমাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, লোকমুখে শুনে খোঁজ-খবর নিয়েছি। কিন্তু কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সুত্র, jagonews24 .



Our Like Page
Developed by: BD IT HOST