June 29, 2026, 1:34 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ি অনশন

Reporter Name

মোঃ বাহাদুর আবির,স্টপ রিপোর্টার

মির্জাগঞ্জ বিয়ের প্রলোভনে ১ বছর ধরে শারীরিক সম্পর্ক,অতঃপর বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ি অনশন বিয়ের দাবিতে ৪ দিন ধরে অনশন করছেন। মারিয়া আক্তার ( ২০) নামের এক সন্তানের জননী ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের বাসন্ডা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে,বাসন্ডা গ্রামের জলিল ফরিকের ছেলে শামীম ফকিরের ( ২৩) সাথে পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই গ্রামের মোতাবেক হাওলাদারের মেয়ে এক সন্তানের জননী মারিয়ার সাথে এক বছর আগে তার ( মারিয়া) ভাবির মাধ্যমে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন থেকেই শামীম ফকির মারিয়ার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে।

মারিয়া আক্তার অভিযোগ করে বলেন,এক বছর ধরে শামীম ফকির বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আসছে। আমি ঢাকার মিরপুরের একটি গার্মেন্টসে চাকরি করতাম। গত ৬ মাস আগে শামীম আমাকে মির্জাগঞ্জ মাজারে নিয়ে বিয়ে করবে বলে অঙ্গিকার করে। পরে স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকা মিরপুর-১ এ বাসাভাড়া নিয়ে থাকি। স¤প্রতি বিয়ের কথা বলে তার নিজ বাড়ি বাসন্ড আসতে বলে পালিয়ে যায়।অভিযোগের বিষয় শামীমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

এবিষয় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.শহীদুল্লাহ্ সানু বলেন,মেয়ে আমার বাড়িতে এসে অভিযোগ করায় ছেলে পক্ষের লোকজনকে খবর পাঠিয়েছি। সুষ্ঠু সমাধান করতে না পারলে থানায় হস্তান্তর করা হবে।

এবিষয় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন,অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।জানা যায়, গত ৬ বছর আগে আমতলী উপজেলার ফার্ণিচার মিস্ত্রি মো.রাহাত এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মারিয়ার। সেখানে তার ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গত ৬ মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়।



Our Like Page
Developed by: BD IT HOST