November 9, 2026, 8:34 am
শিরোনামঃ
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার রাজনৈতিক দাবার বোর্ডে শেখ হাসিনা: প্রতিপক্ষ যখন চাল বোঝার আগেই খেলা শেষ করে শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিশ্ব ইজতেমার নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে : আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলা দেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পি পিএম বলেছেন,আসন্ন বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন,সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইজ তেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আইজিপি বুধবার (১৭ জানুয়ারি ২০২৪ খ্রি.) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে আগামী ২-৪ ফেব্রুয়ারি ও ৯-১১ ফেব্রুয়ারি ২০২৪ দুই পর্বে অনুষ্ঠি তব্য আসন্ন বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন

আইজিপি দুই পর্বে অনুষ্ঠিতব্য ইজতেমা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে উভয় পক্ষের আয়োজকদেরমধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সমন্বয়ে র মাধ্যমে ইজতেমা আয়োজনের আহবান জানান।

সভায় উপস্থিত তাবলীগের উভয় পক্ষের মুরুব্বিগণ ইজতেমাকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পনায় সন্তোষ প্রকাশ করেন।

সভায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ ইজতেমার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি ) উত্তরা ট্রাফিক বিভাগ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ইজতেমার নিরাপত্তা ও ট্রাফিক ব্যব স্থাপনা সংক্রান্ত পরিকল্পনা উপস্থাপন করে ইজতেমাস্থ লের নিরাপত্তায় পোশাকে ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন থাকবে।

এছাড়া,বোম্ব ডিসপোজাল ইউনিট,ডগ স্কোয়াড,নৌটহ ল,বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত টিম দায়িত্ব পা লন করবে। ইজতেমাস্থলের নিরাপত্তায় আকাশের‍্যাবে র হেলিকপ্টার টহল থাকবে।সভায় ঊর্ধ্বতন পুলিশকর্ম কর্তাগণ,বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি,সংশ্লিষ্ট সর কারি দফতরের প্রতিনিধি ও তাবলীগের মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST