June 4, 2026, 8:50 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিশ্ব পর্যটন দিবসে টুয়াক’র বর্ণাঢ্য নৌ—র‌্যালী

Reporter Name

এম.এ আজিজ রাসেল

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ—র‌্যালী করেছে ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কক্সবাজার থেকে মহেশখালী ও মহেশখালী থেকে কক্সবাজার নৌ—রুটে শতাধিক স্পীড বোর্ড নিয়ে বিশাল এই র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে জাতীয় পতাকা, টুয়াক’র পতাকাসহ রঙ—বেরঙের ফেস্টুন ও প্লে—কার্ড নিয়ে স্বতস্ফূর্ত অংশ নেয় পাঁচ শতাধিক পর্যটনসেবী।

পরে মহেশখালী আদিনাথ জেটিঘাটে টুয়াক সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার—২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন।

সভায় বক্তারা বলেন, ‘পর্যটন শিল্প বিকাশে টুয়াক অনন্য ভূমিকা রাখছে। তাদের পথ ধরে অন্যদেরও এগিয়ে আসতে হবে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, বিশ^ দরবারে কক্সবাজারের সব পর্যটন স্পটকে সুচারুভাবে তুলে ধরতে হবে। তবেই কক্সবাজারকে পর্যটনে ব্র্যান্ডিং করা সম্ভব। এ জন্য দরকার ঐক্যবদ্ধ প্রয়াস।’

সভা সঞ্চালনা করেন তোহিদুল ইসলাম তোহা। এসময় উপস্থিত ছিলেন মেরিন ড্রাইভ হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, পর্যটন উদ্যোক্তা নুরুল কবির পাশা, টুয়াকের সাধারণ সম্পাদক এ.কে.এম মুনীবুর রহমান টিটু, হোটেল মোটেল অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সুবীর বড়–য়া ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহসহ টুয়াক নেতৃবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST