September 10, 2026, 2:09 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বীর নিবাস নির্মাণ বাধাগ্রস্ত করায় ফেনীতে মুক্তিযো দ্ধা সন্তানদের মানববন্ধন

Reporter Name

ফেনী প্রতিনিধি :-

ফেনীর সোনাগাজীতে বীর মুক্তিযোদ্ধা রসুল আহমে দ এর পরিবারকে বীর নিবাস নির্মাণে বাঁধা; হুমকি, হয়রানির প্রতিবাদে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ করেছে সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।শনিবার (৩১শে ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফেনী জেলা কমান্ড

কাউন্সিলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শৈবাল দত্তের পরিচালনায় ও জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি মোঃ মফিজ উদ্দিন মুন্নার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন,ফেনী সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল আফসার,সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন

বাহার,সহ সভাপতি দেলোয়ার হোসেন,সহ-সভাপতি রাইসুল কায়েস সানী,নির্বাহী সদস্য রাবেয়া বেগম, সোনাগাজী কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক আইয়ুব খান সবুজ,ইসমাইল হোসেন,রফিকুল ইসলাম,খালেদ রাসেল,আনোয়ার হোসেন,সুমন সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা বীর নিবাস নির্মাণ কাজে যারা বাঁধা সৃষ্টি করেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।

উল্লেখ্য যে,সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয় নের সাতবাড়ীয়া গ্রামের আবদুল আজিজ কেরানী বাড়ীর প্রয়াত মুক্তিযোদ্ধা কমাণ্ডার গোলাম রসুল (মুক্তিযোদ্ধা নং- ০১৩০০০০২০১১ লাল মুক্তিবার্তা গেজেট নং- ০২১১০৫১৮২) এর পরিবারের বসবা সের জন্য তার বিধবা স্ত্রী ফেরদৌস আরা বেগমের নামে সরকারি ভাবে বরাদ্দকৃত বীর নিবাস মুবিম/পিডি/অ,বী,মু,আ,নি,প্র/ম- ০১২০২১/৬৩৮ নং স্মারকে বরাদ্দকৃত ঘরের ক্রমিক নং- ২৫, মৃত

মুক্তিযোদ্ধা কমাণ্ডার গোলাম রসুলের মালিকানাধীন সাতবাড়ীয়া মৌজার ১০১ নং খতিয়ানের অন্তর্ভুক্ত নিজ মালিকীয় ৮৫৩ ও ০৯২১ দাগ (বাড়ী ও ভিটি) ২৫/৩/১৯৭২ সালে গোলাম রসুলের নির্মিত টিনসেট ঘরটি ভেঙে সেই স্থানে বীর নিবাস নির্মাণ কাজ শুরু করতে গেলে গত ২৮শে ডিসেম্বর বুধবার সকালে একই বাড়ীর অপর প্রতিপক্ষ জহির আব্বাস স্বপন, আনোয়ার শাহাদাত মঞ্জুর,নাসির আব্বাস রিপন ও মোকাদ্দেছ আব্বাস সিপন সহ তাদের লোকজন বাঁধা সৃষ্টি করে ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ধমকি দেয়।

মুক্তিযোদ্ধা সন্তান সানী জানান- ২০০১ সালের পর থেকে তাদের পরিবার উক্ত সন্ত্রাসীদের দ্বারা নানান হুমকি,নির্যাতিত ও হয়রানির শিকার হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে সোনাগাজী থানায় ৭ই জুন ২০২২ইং অভিযোগ নং- ৩৫৫ ও পুলিশ সুপার ফেনী বরাবর ১৫ ই ডিসেম্বর ২০২২ইং লিখিত অভিযোগ নং- ১৬৩৭ দায়ের করা হয়।

মুক্তিযোদ্ধার স্ত্রী ফেরদৌস আরা বেগম সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১৯শে ডিসেম্বর ২০২২ইং ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নিকট ১৭ই নভেম্বর বীর নিবাস নির্মাণ কাজে সহযোগিতা চেয়ে লিখিত দরখাস্ত দেন।

অভিযোগের ভিত্তিতে গত ২৮শে ডিসেম্বর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ হোসেন। তিনি উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয় এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।



Our Like Page
Developed by: BD IT HOST