নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলা ১২ নং চরশাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু এক বৃদ্ধ পান দোকানিকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে।আহত দোকানি সোলাইমান (৬০)একই ইউনিয়নের জাফরপুরের মতিন হেকিম বাড়ীর মৃত বেল্লাল আহমেদের ছেলে।
রবিবার সকালে স্থানীয় বসুরহাটে এই ঘটনা ঘটে।
আহত সোলাইমান ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,মোবাইল দোকানি শামসুর সাথে বিরোধ চলে আসছিলো পান দোকানি সোলাইমানের। এ ঘটনায় সোলাইমানকে দোকান সরিয়ে নিতে নির্দেশ দেয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু।
সোলাইমান বলে আমার এই দোকান সরিয়ে নিলে চলবো কি ভাবে,খাবো কি?
এ ঘটনায় উত্তেজিত হয়ে চেয়ারম্যান তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে, যাহার রেজিষ্ট্রেশন নং ২৬৪/৬ তাং ১৫/১/২০২৩
আহত সোলাইমানের বড় ছেলে আঃ মন্নান জানান, আমার বাবা বারবার বলেও চেয়ারম্যানের অত্যাচার থেকে রেহাই পায়নি। বয়োবৃদ্ধ মুরুব্বিকে এভাবে কেউ নির্যাতন করতে পারে?
এ ঘটনায় বিচার চেয়ে আমরা আদালতে যাবো।
এ বিষয়ে জানতে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মোবাইল দোকানদার শামসুর সাথে তার বিরোধ। আমার সাথে মারামারির ঘটনা ঘটেনি।