June 29, 2026, 8:36 pm
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বৃহস্পতিবার পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – কিছুদিন আগে চালু হয়েছে রাজ ধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল। এবার দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পাতাল মেট্রো রেলের (অফিসিয়াল নাম এমআরটি লাইন-১) নির্মা ণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৩০ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২ ফেব্রুয়ারি বেলা ১১টায় পূর্বাচল সেক্টর ৪-এ ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন ১-এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।তিনি জানান,বিমানবন্দর-কমলাপুর এবং পূর্বাচল-নতুন বাজার-রূপগঞ্জের পিতলগঞ্জ রুটে ৩১ কিলোমিটার বিশিষ্ট পাতাল ও উড়াল মেট্রোরেল (এমআরটি লাইন-১) নির্মাণ করা হবে। ডিএমটিসিএল এই মেগা প্রকল্প বাস্তবায়ন করবে।

প্রকল্পের বিবরণে জানা গেছে, এমআরটি লাইন-১-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের পিতলগঞ্জ এলাকায় প্রথম রেল ডিপো নির্মাণ করা হবে।

এতে আরও বলা হয়েছে, এমআরটি লাইন ১-এর প্রথম অংশ হলো বিমানবন্দর রুট (বিমানবন্দর-কমলাপুর), যাতে ১২টি স্টেশনসহ ১৯.৮৭২ কিলো মিটারবিশিষ্ট পাতাল রেল হবে। আর দ্বিতীয় অংশ হলো পূর্বাচল রুট (নতুন বাজার থেকে রূপগঞ্জের পিতলগঞ্জ ডিপো), যাতে নয়টি স্টেশনসহ ১১.৩৬৯ কিলোমিটার বিশিষ্ট উড়াল মেট্রোরেল হবে। এই স্টেশনগুলোর মধ্যে সাতটি স্টেশন উড়ালে হবে এবং বিমানবন্দর রুটের অংশ হিসেবে নতুন বাজার ও নর্দ্দা স্টেশন পাতাল অংশে থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST