September 8, 2026, 3:55 pm
শিরোনামঃ
খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেতাগীতে ১ ঘন্টার প্রতীকী ইউএনও কলেজ ছাত্রী লিমা

Reporter Name

বেতাগী (বরগুনা) প্রতিনিধি বরগুনার বেতাগীতে ১ ঘন্টার জন্য প্রতীকী ইউএনও হলেন বেতাগী সরকারি কলেজের একাদশ শ্রেণির মোসা: ইশরাত জাহান লিমা নামে এক কলেজ ছাত্রী।কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ‘২০২২ এ অনুষ্ঠানের আয়োজন করে বরগুনার বেসরকারী উন্নয়ন সংস্থা সিবিডিপি, প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ)।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীনের কাছে বেতাগী উপজেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতারোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকী দায়িত্ব পাওয়া ওই ইউএনও কলেজ ছাত্রী লিমা।

জানা যায়, প্রতীকী উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইশরাত জাহান লিমা বেতাগী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং সে ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক। নতুন দায়িত্ব নিয়ে সে শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো ঘটনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এনসিটিএফ সভাপতি মো: খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুমন মিয়া‘র সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বিশেষ অতিথি ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সুশানের জন্য নাগরিক (সুজন)‘র সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী থানার সাব ইন্সেপেক্টর শুভ বাড়ৈ, সিআইপিআরবি‘র এরিয়া কো-অর্ডিনেটর মোসা: ইভা নাসরিন, ধ্রæবতারা ইয়ূথ ডেভেলপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক অলি আহম্মদ ও সিবিডিপি ওয়াই মুভস প্রকল্পের কমকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতারোধে উপস্থিত অতিথিবৃন্দরা আলোচনা করেন। এছাড়াও বেতাগীতে শিশুদের জন্য একটি শিশু পার্ক ও প্রতিষ্ঠান পর্যায়ে টাস্ক ফোর্স গঠন ও শিশু বান্ধব কর্ণার স্থাপনের প্রস্তাব দেন।

প্রতীকী দায়িত্ব পাওয়া ইউএনও ওই কলেজ ছাত্রীর সুপারিশসমূহ আমলে নেয়ার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন, নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে।

এখন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা,বাল্য বিয়ে প্রতিরোধ ও নারীর সংহিংসতা রোধে কাজ করবো এবং কলেজ ছাত্রীর সকল সুপারিশ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো।



Our Like Page
Developed by: BD IT HOST