August 5, 2026, 11:14 pm
শিরোনামঃ
চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এনসিপির মধ্যে হাতাহাতি, সারজিসের আহত হওয়ার অভিযোগ

Reporter Name

প্রথম বাংলা -রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এন সিপি) হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের আহত হওয়ার অভিযোগ করা হয়েছে। হামলার ঘটনায় উভয়পক্ষ ভাটারা থানায় যান বলে জানা যায় বুধবার গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ঘটনা ঘটে।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যম কে বলেন, পালটাপালটি অভিযোগ নিয়ে দুই পক্ষ থানায় এসেছে। সারজিস আলমও আছেন। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এনসিপির মধ্যে হামলা ও পালটা হামলার বিষয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একাধিক ভিডিওতে দেখা যায়, সারজিস আলম তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে কথা বলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কা-পালটা ধাক্কা ও হাতাহাতি শুরু হয়।

এ বিষয়ে সারজিস আলম এবং ঘটনার সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিও থেকে সংগৃহীত ছবি



Our Like Page
Developed by: BD IT HOST