July 6, 2026, 1:46 pm
শিরোনামঃ
অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম হত্যা মামলায় তিন আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা-রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল নে আকরাম খান রাব্বি হত্যা মামলায় তিনজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো : শাহিদ (৩৫), মোঃ ফারুক হোসেন (৪৫) ও মোহাম্মদ জলিল বেপারী (৪৫)।

গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১১:৩০ ঘটিকায় পল্লবীর বাউনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী তাদের গুলিতে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিম আকরামের পিতা ফারুক খানের অভিযোগের প্রেক্ষিতে ২৫ আগস্ট ২০২৪ তারিখ পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

থানা সূত্র আরও জানায়,তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটে জ বিশ্লেষণ,গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST