July 21, 2026, 11:46 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ব্রিটেনের রানির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – সদ্য প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের জানান, ব্রিটিশ রানি এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রাখা শোক বইতে সই করেন প্রধানমন্ত্রী।

শোক বইয়ে স্বাক্ষরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ হাইকমিশনে রানি এলিজাবেথের ছবিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

শোক বইতে সই করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন (Robert Chatterton Dickson) এর সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের স্মৃতিচারণ করেন।

ব্রিটিশ হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

এই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে গেলেন।

রানির প্রতি সম্মান দেখানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ব্রিটিশ হাইকমিশনার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ।
সুত্র, mp news



Our Like Page
Developed by: BD IT HOST