June 28, 2026, 6:26 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন কর্নার উদ্বোধন

Reporter Name

প্রথম বাংলা – তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে রাজ ধানীর গুলশানে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে বাংলা দেশ ইয়ুথ ডেলিগেশন (বিওয়াইডি) কর্নার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন অ্যালাম নাইদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের কর্মসূচির অংশ হিসেবে এ কর্নার উদ্বোধন করা হয়।ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায়, রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল যৌথভাবে এ কর্নার উদ্বোধন করেন।বাংলাদেশ ইয়ুথ ডেলিগে শন একটি বহুল আলোচিত কার্যক্রম,যা ভারত সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে আন্তর্জাতিক যুব বিনিময় কার্যক্রমের অধীনে পরিচালিত হয়।

এ কর্মসূচির লক্ষ্য,দুই প্রতিবেশী দেশের মধ্যে সাংস্কৃ তিক বিনিময়,নেতৃত্বের বিকাশ ও মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধি করা। প্রতিষ্ঠার পর থেকে এ প্রোগ্রা মটি প্রায় ৮০০ জন বাংলাদেশি যুবককে ভারত সফ র করার এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়াকে উৎসাহিত করে এমন বিভিন্ন কাজে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে।বিওয়া ইডি কর্নার ডেলিগেটদের একে অপরের সঙ্গে দেখা, আলাপচারিতা ও তাদের অভিজ্ঞতা বিনিময় করার জন্য একটি অনন্য সুযোগ দেবে। অ্যালামনাইদের জন্য বিওয়াইডি কর্নারে নিয়মিত সাক্ষাতের আয়ো জন করা হবে। এছাড়া হাইকমিশন ও তরুণ অ্যালা মনাইদের মধ্যে আদান-প্রদানকে আরও প্রাতিষ্ঠা নিক রূপদান প্রক্রিয়ার অংশ হিসেবে প্রোগ্রাম চলা কালে একটি বিওয়াইডি অ্যালামনাই পোর্টালও চালু করা হয়। হাইকমিশন বিওয়াইডি অ্যালামনাইদের ইন্টার্নশিপ,স্কলারশিপ ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রে আরও সুযোগ ও সুবিধা দেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তার বক্তব্যে ভার ত ও বাংলাদেশের মধ্যে একটি মূল্যবান যোগসূত্র হিসেবে তরুণদের গুরুত্বের ওপর জোর দেন। তিনি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে এবং পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে বন্ধুত্বের দৃঢ় বন্ধন স্থাপনে বাংলাদেশের প্রাণবন্ত ও গতিশীল যুবসমাজের দক্ষতার প্রতি তার প্রত্যয় ব্যক্ত করেন।ভারতীয় হাইকমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে কার সম্পর্কের তাৎপর্য তুলে ধরেন,যার মূলে রয়েছে মুক্তিযুদ্ধের যৌথ আত্মত্যাগ। তিনি তার আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন,বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের অ্যালামনাইরা বিভিন্ন প্রেক্ষাপট ও অভিজ্ঞতার মাধ্য মে তাদের সম্প্রদায়,তাদের দেশ ও বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।ঢাকার ভারতীয় হাইকমিশন জানা য়, বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাইদের এ একত্রিত হওয়া তাদের পুনরায় সংযোগ,অভিজ্ঞতা বিনিময় ও বন্ধুত্ব,বোঝাপড়া ও সহযোগিতার মূল্যবোধের প্রতিশ্রুতি পুনর্নবীকরণের একটি অনন্য সুযোগ ছিল,যা এ কার্যক্রমের অন্তরালের মূল ধারণাকে সমর্থন করে।



Our Like Page
Developed by: BD IT HOST