June 4, 2026, 5:37 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভারতের গৌতম আদানি এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী

Reporter Name

ভারতের গৌতম আদানি এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ বহুজাতিক প্রযুক্তি কোম্পানি আমা জনের জেফ বেজোস ও ফরাসী ফ্যাশন জায়ান্ট লুই ভুইতোর বার্না আনুকে টপকে বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের গৌতম আদানি। ফোর্বস ম্যাগাজিনের রিয়েল-টাইম বিলিয়নিয়া তালিকার তথ্য অনুযায়ী,

আদানি গ্রুপের এ প্রতিষ্ঠাতার সম্পদের মূল্য এখন ১৫ হাজার ৪৭০ কোটি ডলার। ২৭ হাজার ৩৫০ কোটি ডলারের সম্পদ নিয়ে এলন মাস্ক এখনও সবার ওপরেই আছেন বলে জানিয়েছে এনডিটিভি,

প্রথম এশীয় হিসেবে শীর্ষ তিনে উঠে আসার কয়েক সপ্তাহ পরই শুক্রবার ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার ট্র্যাকারে বিশ্বের দ্বিতীয় ধনী হিসেবে উঠে এসেছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি।

ফোর্বসের মতে, মোট সম্পদ রাতারাতি চার বিলিয়ন ডলার থেকে বেড়ে ১৫৪ বিলিয়ন হওয়ায় তিনি এলভিএমএইচ-এর বার্নার্ড আর্নল্ট ও অ্যামাজনের জেফ বেজোর্সকে পেছনে ফেলে তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নেন।

টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ২৭০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ নিয়ে যথারীতি শীর্ষে রয়েছেন।গৌতম আদানি গত মাসেই লুই ভুইতোর আনুকে টপকে শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছিলেন, সে সময় তার সামনে ছিল কেবল মাস্ক ও বেজোস।

ধনীদের র‌্যাঙ্কিংয়ে এবার শীর্ষ তিনে উঠে এসেছেন আনু। আজ শুক্রবারই ৩ দশমিক ০৮ শতাংশ বা ৪৯০ কোটি ডলার বেড়ে তার পরিবারের সম্পদের মোট মূল্যমান দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫০ কোটি ডলারে।

আর ২৩০ কোটি ডলার খুইয়ে চারে নেমে যাওয়া বেজোসের মোট সম্পদমূল্য এখন ১৪ হাজার ৯৭০ কোটি ডলার।

আরেক ভারতীয় ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানি ৯ হাজার ২০০ কোটি ডলার নিয়ে এ তালিকার ৮ নম্বরে আছেন।

ভারতের প্রথম প্রজন্মের উদ্যেক্তা গৌতম আদানির একাধিক অবকাঠামো, খনি, জ্বালানি ও অন্যান্য খাত সংশ্লিষ্ট কোম্পানি আছে। গত ৫ বছরে আদানি এন্টারপ্রাইজ বিমানবন্দর, সিমেন্ট, তামা পরিশোধন, ডাটা সেন্টার, গ্রিন হাইড্রোজেন,

পেট্রোকেমিকেল পরিশোধন, সড়ক ও সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ দ্রুত বর্ধনশীল খাতগুলোয় প্রচুর বিনিয়োগ করেছে।
টেলিকম খাতে প্রবেশ এবং গ্রিন হাইড্রোজেন ও বিমানবন্দরের ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা আছে তাদের।
আদানি গ্রুপ সবুজ জ্বালানি অবকাঠামোতে ৭০০ কোটি ডলার দেওয়ারও অঙ্গীকার করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST