September 10, 2026, 2:34 am
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভারত থেকে আনা হলো ৬৪ টি মহিষ

Reporter Name

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি

দুধ উৎপাদনের জন্য ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হয়েছে মহিষের একটি চালান।রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৫টি ভারতীয় ট্রাকে করে ছোট বড় ৬৪ টি মহিষ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে প্রবেশ করে। মহিষগুলো ভারতের হরিয়ানা থেকে আমদানি করা হয়েছে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্প খামারে যাবে। দুধ উৎপাদনের জন্য ৩২টি মহিষ ও ৩২টি মহিষের বাছুর (প্রজনন) আমদানির জন্য দরপত্র দিলে ঢাকার আমদানিকারক জেনটেক ইন্টারন্যাশনাল লিঃ এই মহিষগুলো ভারত থেকে আমদানি করে। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান হলো নোরায়াল ডেইরী ফার্ম।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল জানান, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাট এলাকার মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন মহিষ আমদা নির সত্যতা নিশ্চিত করে জানান,মহিষগুলো বেনা পোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিএন্ডএফ এজেন্ট রবিবার বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। যার বিল অব এন্ট্রি নং-সি-১৩২২৬। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ৬১ হাজার ৮শ ৪৪ মার্কিন ডলার। এই মহিষের কোনও আমদানি শুল্ক নেই। তবে প্রাণিস ম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে।

উল্লেখ্য এর আগে ২০১৮ সালের ৯ মে বেনাপোল দিয়ে ১০০টি মহিষ আমদানি করা হয়। সিরাজ গজ্ঞের মিল্কভিটা কোম্পানী দুধ উৎপাদনের জন্য ৫০টি মহিষ ও ৫০টি মহিষের বাছুর (প্রজনন) ভারত থেকে আমদানি করেছিল।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১



Our Like Page
Developed by: BD IT HOST