July 6, 2026, 3:14 pm
শিরোনামঃ
অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভুয়া সনদধারী প্রবাসী ও এর সঙ্গে জড়িতদের ধরতে বললেন প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – অনেকেই পেশাগত ভুয়া সনদ নিয়ে বাংলা দেশ থেকে বিদেশে যাচ্ছেন। এসব ভুয়া সনদধারী বিদেশ গামী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন,বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তথ্য আসছে,ভুয়া ডাক্তার,ভুয়া ইঞ্জিনিয়ারিংয়ের সনদ নিয়ে অনেকে বিদেশে কাজের জন্য যাচ্ছেন। প্রধানমন্ত্রী এসব ভুয়া সনদধারী বিদেশগামী ও এর সঙ্গে জড়িতদের ধরতে নির্দেশনা দিয়েছেন। কীভাবে এই ভুয়া সার্টিফিকেট তারা নেয়,কীভাবে এই ভুয়া সার্টিফিকেটসহ তারা যায়,কারা তাদের এ কাজে সহযোগিতা করে এবং তারা নিজেরাও যারা কাজটি করছে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করবে।

ভুয়া সনদধারীদের সংখ্যা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংখ্যা কোনো বিষয় না। এমন অভিযোগ প্রায়ই পাওয়া যাচ্ছে। তখন একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় এটিকে খুব কঠোরভাবে ব্যবস্থাপনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST