May 31, 2026, 7:28 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভূয়া ডেন্টিস টিপুর অপচিকিৎসায় দাঁত হারালেন যুবক, সিভিল সার্জনের কাছে অভিযোগ

Reporter Name

ভূয়া ডেন্টিস টিপুর অপচিকিৎসায় দাঁত হারালেন যুবক, সিভিল সার্জনের কাছে অভিযোগ
নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার রাইসা ডেন্টালের ভূয়া দাঁতের ডাক্তার টিপু সুলতানের অপচিকিৎসায় দাঁত হারিয়ে জেলা সিভিল সার্জনের নিকট অভিযোগ দিয়েছেন নিজাম উদ্দীন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাজির দিঘির পাড় বাজারে হারুনের ফার্মেসীতে চেম্বার করতো টিপু সুলতান।
কথায় কথায় একদিন তাকে নিজের দাঁতে কোন সমস্যা আছে কিনা তা জানতে চাইলে টিপু সুলতান নিজামকে বলে তার একটি দাঁতে ক্যাপ পরাতে হবে।
এই বলে ক্যাপ পরানোর জন্য পাঁচ হাজার টাকা নেয়। ক্যাপ পরানোর কিছুদিন পর শুরু হয় ইনফেকশন। তারপর দফায় দফায় সদর হাসপাতালের দাঁতের ডাক্তার দেখানোর পর এক পর্যায়ে দাঁত পেলে দিতে হয়।
পরে নিজাম জানতে পারে টিপু সুলতান দাঁতের কোন ডাক্তার নয়, সে একসময় ছিলো মোবাইল মেকানিক। সে অপচিকিৎসার শিকার।
কিছুদিন সে কোন এক দাঁতের ডাক্তারের চেম্বারে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে। তারপর থেকে সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দালাল বাজার, পানপাড়া, রায়পুরসহ বিভিন্ন যাগায় চেম্বার খুলে ডাক্তারি শুরু করে।
নিজাম উদ্দীন আরো জানায়, কেবল আমার দাঁত নয়, টিপু সুলতান আমাদের এলাকার আরো অনেকের দাঁত নষ্ট করেছে।
এ বিষয়ে জানতে চাইলে টিপু সুলতান বলে, আমি কোথায় পড়ালেখা করছি তা আপনাদের কেন বলবো।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃ আহমেদ কবির জানান, নিজাম উদ্দীন নামে একজন লিখিত অভিযোগ করেছেন। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST