June 4, 2026, 8:16 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভূরুঙ্গামারীতে মাদক মামলায় মিথ্যা আসামি করায় থানার ওসি ও তদন্ত ওসিকে প্রত্যাহারের দাবী পরিবারের

Reporter Name

সুলতানা রাজিয়া( সান্ধ্য কবি) মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ : (নির্বাহী সম্পাদক)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ১২ জুন বুধবার উপজেলায় জয়মনিরহাট ইউনিয়ন বাজারে মানববন্ধন করে পরিবারের লোকজন।মাদক মামলায় শফিকুল ইসলামকে মিথ্যা আসামি করায় দুই পুলিশ সদস্য থানার ওসি ও তদন্ত ওসির বিরুদ্ধে প্রত্যাহারের দাবী জানিয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

উল্লেখ্য, চলতি মাসের ৮ জুন শনিবার পুরাতন থানা পাড়া এলাকার ভূরুঙ্গামারী সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর এজেন্ট এমদাদুল হক পাবেলের বাসা থেকে পুলিশ দুই বার অভিযান চালিয়ে প্রথমে ১০০, পরে ৬০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করে। পরে ঐদিন রাতেই পুলিশ এমদাদুল হক পাবেল ও শফিকুল ইসলামহ অজ্ঞাত কয়েকজনের নামে আসামি করে একটি মামলা দায়ের করে। মাদক দ্রব্য আটকের পর থেকে এমদাদুল হক পাবেল পলাতক।এদিকে অপরজন আসামী শফিকুল ইসলামকে১১ জুন আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

শফিকুল ইসলাম আটকের পর তার পরিবার ও সুধীমহল ১২ জুন বৃহস্পতিবার জয়মনিরহাট বাজারে ভূরুঙ্গামারী থানার ওসি ও তদন্ত ওসির বিরুদ্ধে মানববন্ধন করেন।মানববন্ধনে ও ব্যানারে তাদের বক্তব্যে বলেন ভূরুঙ্গামারীতে মাদক ব্যাবসার মূলহোতা ও তার প্রধান সহযোগীকে আড়াল করতে অবসর প্রাপ্ত সেনা সদস্য মো: শফিকুল ইসলামকে মাদক মামলার আসামী করে মিথ্যা ভাবে ফাসানোয় ওসি ও তদন্ত ওসিকে অপসারণের দাবী জানিয়ে মানববন্ধন করেন।

মানববন্ধনের বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো: রুহুল আমীন বলেন আসামীদের বিরুদ্ধে তদন্ত চলছে তদন্ত শেষে দোষীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST