June 25, 2026, 9:17 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভূরুঙ্গামারীতে শৈত্যপ্রবাহের প্রভাবে কাঁচামরিচের দাম দ্বিগুণ

Reporter Name

খালেদা বেগম ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় প্রায় সপ্তা হজুড়ে শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় কাঁচা মরি চের বাজারে।মাত্র ৭ দিনের ব্যবধানে কাঁচা মরি চের দাম প্রতি কেজি ৩০ টাকার থেকে এক লাফে বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরে। শনিবার ২১ জানুয়ারি উপজেলার সদর কাঁচা বাজারসহ আশ পাশের কয়েকটি ইউনিয়নের বাজারে একই দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ।

উপজেলার সদর কাচাবাজারের ব্যবসায়ীরা বলেন প্রতি বছর শিতের সময় কাঁচা দ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম থাকে এবারেও কম রয়েছে।কিন্তু কাঁচামরিচেরও দাম অল্প কিছু বাড়ে। তবে এবার যেমন শীত তেমন ঠান্ডা,হয়তো ঠান্ডার কারণেই দাম বেশি বেড়েছে।

উপজেলার সদর কাঁচাবাজারে কাঁচা মরিচ ক্রেতা মনা,খোকন,নীল কান্ত,সিরাজুল,মামুন,আঃ রশীদের সঙ্গে কথা হলে তারা বলেন এই শীতের সময় কাঁচাম রিচের দাম ৩০ টাকা কেজি থাকে। কিন্তু এখন কাঁচা মরিচের আবাদ চলছে এ সময়ই এত দাম,আবার যখন থাকবে না তখন না জানি দুইশো থেকে তিন শো টাকা কেজি কাঁচা মরিচ আমাদের খেতে হবে।আমাদের পেট আছে তাই খেতে হয়। ৩০ থেকে ৩৫ টাকার মরিচ এখন ৮০ টাকা ব্যাপারটা হাস্যকর।

তবে উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি আলু ২৫-৩০ টাকা,সিম ২৫ টাকা ,ফুলকপি ২০ টাকা,বেগুন ১৫-২০ টাকা,গাজর ৩০ টাকা,টমেটো ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস থেকে জানা যায় প্রচন্ড শীতের কারনেও কিছুটা দাম এদি ক সেদিক হয়,এখানেও আবাদের পাশাপাশি চাহিদা বেশী হওয়ায় কাঁচা মরিচ বাইরের জেলা থেকেও আসে।আবার কিছু অসাধু ব্যবসায়ী সেন্টি কেট করেও দাম বারিয়ে দেয়।



Our Like Page
Developed by: BD IT HOST