September 8, 2026, 6:21 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভোটের বক্সে হাত দিলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি: আব্দুল্লাহ আল ফারুক

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধ:

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য—এ কথা উল্লেখ করে চকরিয়া-পেকুয়া আসনের ১১ দলীয় জোট মনোনীত ও দাঁড়িপাল্লা প্রতীকের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, আসন্ন ২০২৬ সালের নির্বাচনে কেউ ভোটের বক্সে হাত দিলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে, প্রয়োজনে সেই হাত গুড়িয়ে দেওয়ার হুশিয়ারী দেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদে আসর চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক এবং ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম (পরিচালক) মাওলানা আব্দুল মান্নান।

ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ বাহাদুর, সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া, শহীদ মহিউদ্দিন মাসুমের পিতা মোহাম্মদ ফজলুল কাদের এবং শহীদ আহসান হাবীব হাসানের পিতা হেলাল উদ্দিন।



Our Like Page
Developed by: BD IT HOST