September 15, 2026, 3:26 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মগবাজারে ৭২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ চার মাদক কার বারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)গোয়েন্দা-রমনা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাগর হোসেন, মোঃ ইউসুফ, মোঃ হাসান ও মোঃ মারুফ।গতকাল সোমবার রাতে হাতিরঝিল থানার মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয় ন্ত্রণ টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করে ছেন।তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সোমবার রাত ১০:১০টায় তথ্য পাওয়া যায়, কয়েকজন মাদক কারবারি ট্রাকে করে কুমি ল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মহাখালী-তেজগাঁও সড়ক হয়ে মগবাজারের দিকে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার চৌরাস্তার কাছে হাবীব ইলেক্ট্রিক স্টোরের সামনে রাস্তায় অবস্থান নেয়। রাত ১০:৩০টায় ট্রাকটি আসলে পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। এ সময় মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়। ট্রাকটি তল্লাশি করে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST