November 4, 2026, 5:44 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মধুপুরে কৃষি মন্ত্রীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি)আসনে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ি) আসনেরআওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকএ মপি।সোমবার(১জানুুয়ারী) দুপুরে গোলাবাড়িইউনিয়ন আওয়ামীলীগ ও নির্বাচন পরিচালনা কমিটির আয়োজ নে গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এই সভা অনুষ্ঠি ত হয়।

উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন,গোলাবাড়ি ইউনিয় ন কমিটির আহবায়ক ও সভাপতি মো. আনিছুররহমান ,প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বিএনপি কে উদ্দেশ্য করে বলেন, তারা চাচ্ছে আগামী নির্বাচন বানচাল করতে। তারা আন্দোলনের নামে গাড়ীতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। তারা দেশে অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের এই অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি এই কর্মী সভায় আগত নেতাকর্মী ও সমর্থক দের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী,পৌর মেয়র সিদ্দিক হোসেন খান,জেলা আওয়ামী লীগের সদস্য মীর ফরহাদুল আলম মনি,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, সাংগ ঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সহ যুবলীগ,ছা ত্রলীগ,কৃষকলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,অত্র ইউনিয়নের নির্বাচন কমিটির সদস্য মাহবুব আলম খান টিটু।



Our Like Page
Developed by: BD IT HOST