ময়মনসিংহের জেলা প্রশাসকের মুক্তাগাছা পূজা মণ্ডপ পরিদর্শন
Reporter Name
Update Time :
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
/
97 Time View
/
Share
প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক মুফিদুল আলম আজ সোমবার ২৯ সেপ্টেম্বর উপজেলা ও উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান নিরাপত্তা ও ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া তিনি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।