June 4, 2026, 10:21 am
শিরোনামঃ
ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল

Reporter Name

সেলিম মিয়া : জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে বিশেষ টহল কার্যক্রম জোরদার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা উওর ও দক্ষিণ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ।

বৃহস্পতিবার ৪ এপ্রিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করেন ডিবি দক্ষিণ জোনের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল হক এবং ডিবি উত্তর জোনের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমনের নেতৃত্বে ডিবির একাধিক টিম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, বাসস্ট্যান্ড, রেলস্টেশন সংলগ্ন এলাকা এবং জনসমাগমপূর্ণ স্থানগুলোতে নজরদারি ও টহল পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি মাঠপর্যায়ে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় অপরাধমুক্ত ও নিরাপদ ময়মনসিংহ গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।

ডিবি দক্ষিণ জোনের ওসি মোঃ মাহবুবুল হক গণমাধ্যমকে বলেন, “নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা মাঠে রয়েছি। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

ডিবি উত্তর জোনের ওসি মোঃ সাজ্জাদ বলেন, “জনসাধারণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ডিবি পুলিশ সর্বদা তৎপর। অপরাধীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং জনগণের স্বার্থে এই ধরনের বিশেষ টহল কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।”

স্থানীয় বাসিন্দারা ডিবি পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল পরিচালিত হলে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাবে।

ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের এই বিশেষ টহল কার্যক্রম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। অপরাধ দমনে কঠোর অবস্থান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিবি পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অপরদিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শতাধিক মাদক ব্যবসায়ী ও অপরাধীকে গ্রেফতার করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST