প্রথম বাংলা:পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ময়মন সিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে জেলার ৪৩ জন আউটসোর্সিং সদস্যের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
মঙ্গলবার(১০ মার্চ ২০২৬)আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এ সময় তিনি নিজ হাতে আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার তুলে দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার বলেন, ঈদ আনন্দ ও সম্প্রীতির উৎসব। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা। তিনি আরও বলেন, পুলিশ পরিবারের সঙ্গে সম্পৃক্ত আউটসোর্সিং সদস্যরা নীরবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার অংশ হিসেবেই এই সামান্য ঈদ উপহার প্রদান করা হয়েছে।
তিনি উপস্থিত আউটসোর্সিং সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আপনাদের এই শ্রম ও নিষ্ঠা আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করে। আমরা চাই আপনারা সবাই পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদের আনন্দ উদযাপন করুন।
তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। এ সময় আউটসোর্সিং সদস্যদের প্রত্যেককে ১০ কেজি আটা, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই এবং ৫০০ গ্রাম গুঁড়া দুধ প্রদান করা হয়।
ঈদ উপহার পেয়ে আউটসোর্সিং সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই ধরনের উদ্যোগ তাদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায় এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।
উপস্থিত সকলেই এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।