July 25, 2026, 4:51 am
শিরোনামঃ
বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতার : আলামত উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন অষ্টধার ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোঃ সুমন মিয়া (৩৫), পিতা-মোঃ আমছর আলী, গত ২৪ ফেব্রুয়ারী সকালে পারিবারিক কাজে গাজীপুর হতে নিজ গ্রামের বাড়ি এস অজ্ঞাত নামা খুনিদের হাতে খুন হওয়ার পর কোতোয়ালী মডেল থানার পুলিশ তাদের সনাক্ত করে ৩ জনকে গ্রেফতার করেছেন।।

 

গত ২৬ ফেব্রুয়ারী ইফতারের পর রাত অনুমান ০৯.৩০ ঘটিকা হতে ২৭ ফেব্রুয়ারী সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা আসামীরা পরিকল্পিতভাবে সুমন মিয়াকে ধারালো ছুরি দ্বারা এলোপাথারি আঘাত করে হত্যা করে। পরবর্তীতে তার লাশ কোতোয়ালী মডেল থানাধীন অষ্টধার সেনপাড়া এলাকার সাহেব বাড়ীর উত্তর-পূর্ব কোণে রেললাইনের দক্ষিণ পার্শ্বে সেচের নালার উপর ফেলে রেখে যায়।

এ ঘটনায় নিহতের মামা মোঃ মাহিন হোসেন (৪৫) বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

পুলিশ সুপার, মোঃ মিজানুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

 

নিবিড় তদন্ত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মামলা রুজু হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা হয় এবং ন প্রধান ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সজিব আলী (২০), কুঠুরাকান্দা। নাজমুল ইসলাম (২৫), সাং-অষ্টধার ভিটাপাড়া ও শিহাব মিয়া ওরফে শিপন (১৬) সাং-অষ্টধার ভিটাপাড়া।
জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা ও ভিকটিম মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত।

ঘটনার আনুমানিক ১০/১৫ দিন পূর্বে মাদকের টাকা সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিম সুমন মিয়ার সাথে আসামী সজিব আলীর হাতাহাতি হয়। উক্ত বিরোধের ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে ঘটনার দিন ভিকটিমকে মোবাইল ফোনে ডেকে ঘটনাস্থলে আনা হয়। সেখানে গাঁজা সেবনের একপর্যায়ে পুনরায় টাকার বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হলে আসামীরা সংঘবদ্ধভাবে ধারালো ছুরি দিয়ে কপাল, থুতনী, গলা, ঘাড়, বুক, তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার এবং আদালতে ফৌ: কা:বি: ১৬৪ অনুযায়ী জবানবন্দী দিয়েছে আসামীরা।

গ্রেফতারকৃত আসামীদের নিয়ে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST