June 27, 2026, 6:40 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন, ২ জন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ নগরীতে তিন হত্যা মামলার আসামি সাখাওয়াত হোসেন সাগর নামের এক ছিনতাইকারীর ছুরিকাঘা তে ব্যবসায়ীপুত্র আরিফ মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আরিফ মিয়া ওই এলাকার ব্যবসায়ী আব্দুল কাদিরের ছেলে। রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘাতক ছিনতাইকারীর নাম সাখাওয়াত হোসেন সাগর। সে একই এলাকার সুরুজ আলী ছেলে।

এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলো, সমত্ত বিবি ও স্বপনা।
পুলিশ ও এলাকাবাসীর মতে, পূর্ব শত্রুতার জেরে আরিফকে হত্যা করে। নিহতের ভাতিজা দিদার বলেন, গত মাসের ৯ জুন রাতে আমার চাচা আক্রাম হোসেন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছিনতাইকারী সাখাওয়াত হোসেন সাগর আক্রামের পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। বিষয়টি জানার পর ১১ জুন আমরা আরিফকে নিয়ে সাখাওয়াত হোসেনের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যাই।

সেখানে গেলে সাখাওয়াত হোসেন সাগর আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে উঠে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে স্থানীয়দের অনুরোধে সালিশে বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু, রবিবার সন্ধ্যায় সাখাওয়াত হোসেন সাগরের সাথে আবারো আরিফের বাকবিতণ্ডা হয়। এক পর্যায় সাখাওয়াত হোসেন সাগর ছুরি দিয়ে আরিফের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যায়। সাগর পেশাদার ছিনতাইকারী ও ইয়াবা ব্যবসায়ী। সাগর তিনটি হত্যা মামলার আসামি। আমার চাচা আরিফসহ তিনি ৪ জনকে হত্যা করেছে। খুনিকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

খবর পেয়ে রাতেই কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিবিরুল ইসলাম ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ ঘাতক সাগরকে গ্রেফতারে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। অভিযানে সমত্ত বিবি ও স্বপনা নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে মা ও মেয়ে। এছাড়া নিহত আরিফের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST