July 23, 2026, 5:44 am
শিরোনামঃ
শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করেন ওয়াহাব আকন্দ এমপি

Reporter Name

প্রথম বাংলা : হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা ও পৌর এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার।

এ উপলক্ষ্যে ৫ এপ্রিল রবিবার সকালে ময়মনসিংহ সদর উপজেলার চূরখাই ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা মাঠে জরুরি হাম টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ড. ফয়সল আহমেদসহ উপজেলা ও জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সচেতন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য বর্তমান সরকারের এ জনবান্ধব উদ্যোগকে বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টিকার প্রথম ধাপে ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় ৬ থেকে ৫৯ মাস পর্যন্ত সব শিশুকে এ টিকার আওতায় আনা হয়েছে। জেলার ৩ টি উপজেলায় টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৫০ জন শিশু। ৭ দিনের এই টিকাদান ক্যাম্পেইনে টিকা সংগ্রহ রয়েছে ১ লাখ ৭৪ হাজার।

এদিকে আজকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছে ১৯ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৬৩ শিশু।



Our Like Page
Developed by: BD IT HOST