June 13, 2026, 8:25 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

জেলা প্রশাসক বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার এবং কৃষকদের মাঝে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় কৃষি বিভাগের কর্মকর্তারা জেলার সার ও বীজের বর্তমান মজুদ, বিতরণ কার্যক্রম এবং কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া সভায় জেলার বিভিন্ন উপজেলায় কৃষকদের মাঝে সার ও মানসম্মত বীজের সহজলভ্যতা নিশ্চিত করা, বাজারে ন্যায্যমূল্যে সার সরবরাহ বজায় রাখা এবং ভেজাল সার ও বীজ প্রতিরোধে কঠোর নজরদারি জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST