April 27, 2026, 4:29 am
শিরোনামঃ
৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল লক্ষ্মীপুরের এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে দিনদুপুরে দোকানের তালা কেটে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ নগরীর অলকা নদী বাংলা মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকানের তালা কেটে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার মোবাইল ও নগদ ৮ লাখ টাকা নিয়ে গেছে চোরের দলএ ঘটনায় মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ জুন)সকাল ১০টার দিকে ‘জিরো পয়েন্ট মোবাইল বাই-সেল এন্ড এক্সচেঞ্জ’ নামক দোকানে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেদোকানের মালিক নগরীর বাঁশবাড়ী কলোনি এলাকার বাসিন্দা মোহাম্মদ সালা উদ্দিনের ছেলে মো. হৃদয় খান।

ভুক্তভোগী হৃদয় খান গণমাধ্যম কে বলেন, গতরাতে (১৭ জুন) দোকান বন্ধ করে বিভিন্ন ব্র্যান্ডের ২৮০ পিস মোবাইল ও ক্যাশ বাক্সে নগদ প্রায় ৮ লাখ টাকা রেখে যাই।আজ সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের তালা কেটে ২৫০ পিস মোবাইল এবং নগদ প্রায় ৮ লাখ টাকা নিয়ে চুরি হয়ে গেছে।পরে দোকা নের সিসি ক্যামেরায় দেখি ৫ সদস্যের একটি চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। এ সময় তিন চোরকে বাইরে পাহাড়ারত এবং দুই চোরকে দোকানের ভেতরে ডুকে শার্টার আটকে দুটি ব্যাগে মোবাইল ও নগদ টাকা নিতে দেখা গেছে।

এ ঘটনায় খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার্দী হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেনসহ জেলা ডিবি ও সিআইডি পুলিশের পৃথক টিম।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যম কে বলেন, দিনের বেলায় এই চুরির ঘটনাটি ঘটেছে। মার্কেট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং সকল সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে খুব দ্রুত সময়ের মধ্যে এই চুরির রহস্য উদঘাটন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST