June 27, 2026, 5:47 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে বিটিভির ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রস্তুতি ও মতবিনিময় সভা

Reporter Name

প্রথম বাংলা : বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ আয়োজনে ময়মনসিংহে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা।

প্রধান অতিথি বলেন, নতুন কুঁড়ি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আগামী প্রজন্মের সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এ আয়োজনে নতুন মাত্রা যোগ করবে।

সভায় ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতিমূলক দিক নিয়ে আলোচনা হয়। ময়মনসিংহ অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মফিদুল আলম বলেন, ময়মনসিংহে অনেক ট্যালেন্ট আছে। প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। নতুন কুঁড়ির মাধ্যমে সেই সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ তৈরি হচ্ছে। আমার বিশ্বাস ময়মনসিংহ সারা বাংলাদেশের মধ্যে সেরা হবে। জেলা প্রশাসন এ আয়োজনকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবে।

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST