June 13, 2026, 3:01 am
শিরোনামঃ
মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা হালুয়াঘাটে খাল খন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা : ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং প্রথম আলো আয়োজিত ‘ময়মনসিংহ শহরে যানজট ও নাগরিক সেবা’শীর্ষক এক গোলটেবিল সংলাপ রবিবার ১৫ মার্চ অনু ষ্ঠিত হয়।ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন অতিরি ক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এবং মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের সভাপতি একেএম মাহবুবুল আলম।

 

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন যানবাহন মালিক সমিতির প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংলাপ ও আলোচনায় বলা হয়, চীনের দুঃখ হোয়াংহোনদী আর ময়মনসিংহের দুঃখ যানজট ও অপরিকল্পিত নগরায়ন ময়মনসিংহ বিশ্বের নবম ধীরগতির নগরী। শহরে উঁচু উঁচু বিল্ডিং থাকলেও গাড়ি পার্কিং ব্যবস্থা নেই,নিচতলা বাণিজ্যিক স্বার্থে ভাড়া দেওয়া থাকে।

 

এদিকে গাঙ্গিনার পাড়,চরপাড়া মোড়,পাটগুদাম ব্রীজ বাস স্ট্যান্ডে ফুটপাতে অস্থায়ী দোকানপাট,শহরের মাঝখানে রেললাইন, অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা ট্রাফিক জ্যামের অন্যতম কারণ। যারা এসব স্থান থেকে চাঁদা বা অন্যান্যভাবে সুবিধাভোগী, তারাও চায় না এসব নির্মূল করতে।

 

এছাড়াও শহরের মাঝখানে মাসকান্দা ও টাঙ্গাইল বাসস্ট্যা ন্ড, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং ও ডায়াগনস্টিক সেন্টারগুলোও যানজটের অন্যতম কারণ।

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিয়োগকৃত প্রশাসক রোকনুজ্জামান সরকার এক অডিও বার্তায় বলেন, আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমার তিনটি গুরুত্বপূর্ণ কাজ হবে যানজট নিরসন, জলাবদ্ধতা দূর করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা। যানজটের ক্ষেত্রে বলেন, পরিবহন চালকরা অসচেতন, যাত্রীরাও দায়িত্বশীল নয়।

 

সংকট সমাধানের উপায় হিসেবে সুধীজন ও অতিথিরা বলেন,শহরকে প্রতিনিয়ত সংকুচিত না করে প্রসারিত করতে হবে। নদীর ওপারে উপশহর স্থানান্তর করে গুরুত্বপূর্ণ দপ্তর ও স্থাপনা স্থানান্তর ছাড়া এই যানজটের দৃশ্যমান সমাধান সম্ভব নয়। স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা জরুরি। প্রশাসক ও জনগণ সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, কারণ নাগরিক সচেতনতা ও দেশপ্রেম ছাড়া ময়মনসিংহ শহরে কখনোই যানজট নিরসন হবে না।



Our Like Page
Developed by: BD IT HOST