June 15, 2026, 9:00 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে যুবতীকে শ্লীলতাহানি, পুলিশের ওপর হামলা আটক-১৭

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহে নগরীর কৃষ্টপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বাড়ীতে প্রবেশ করে অনন্যা আক্তার নামের এক যুবতীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটে।

পুলিশ ৯৯৯ নাম্বারে অভিযোগ পেয়ে উদ্ধার করতে গেলে পুলিশের এএসআইসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৩টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার সময় বোনকে বাঁচাতে আসলে ভাই মঈন খানকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে ৯৯৯ নাম্বারে কলের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ উদ্ধার করতে গেলে তাদের উপর হামলা চালায়। এতে ১নং নম্বর পুলিশ ফাঁড়ির এএসআই মো. নাজমুল ও কনস্টেবল মো. এরশাদ আহত হয়। পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা নিয়ে ফাঁড়িতে চলে আসে, ভাই মঈন খান মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে আহত মঈন খান গণমাধ্যম কে জানান, নগরীর বাঘমারা মেডিকেল কলেজ হোস্টেল মাঠে ফুটবল খেলা শেষে হঠাৎ বাড়িতে প্রবেশ করে অনন্যা আক্তারের উপর সোহেল, ফিজাব, বাবন, মাহিন, আবির, সিয়াম, আহাদ ও সোহাগগংরা শারীরিক নির্যাতন চালায়। এসময় আমি বোনকে বাঁচাতে গেলে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, স্থানীয় দুটি পরিবারের মধ‍্যে ঝগড়া চলছিল। এতে এক ব‍্যক্তিকে থানায় আসতে বাধা দেওয়ার অভিযোগে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ সময় অভিযোগকারী ব‍্যক্তিকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারীকে আহত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST