April 23, 2026, 11:07 pm
শিরোনামঃ
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ শিশু ফাতেমার পরিবারে প্রতিমাসে খাবার পাঠিয়ে প্রশংসিত প্রধানমন্ত্রী পরানগঞ্জে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ ডিএনসি”র গোয়েন্দা কার্যালয়ের অভিযানে চার হাজার পিচ ইয়াবা সহ এক নারী গ্রেফতার বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ২৮ জন সাংবাদিক

Reporter Name

প্রথম বাংলা – সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ২৮ জন সাংবাদিক। ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি রবিবার (২৩ ফেব্রুয়ারী) ভাষা শহীদ আব্দুল জাব্বার মিলনায়তন জেলা পরিষদ ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে,ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সভা পতি মুশিদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাপ্তি ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেড চেয়ারম্যান, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ইদ্রিস খান, সম্পাদক ও প্রকাশক দৈনিক ময়মনসিংহ প্রতিদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম খান, মোঃ তৌহিদুজ্জামান (ছোটন), সিনিয়র সহ-সভাপতি, (সাধারাণ সম্পাদক) বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, ময়মনসিংহ।

এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহারিয়ার মেহেদী মোল্লা, স্বত্ত্বাধিকারী, নিধি ফার্মাসিউটিক্যালস (ইউ) ময়মনসিংহ, অধ্যক্ষ মুফতী জসীম উদ্দীন, পরিচালক, নূরানী শিক্ষা বোর্ড বাংলাদেশ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শিবলী সাদিক খান, সাধারন সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন মোঃ খায়রুল আলম রফিক, সভাপতি, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ, হেমন্ত টিভি ও দৈনিক হেমন্ত কাল এর সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ ও সাংবাদিক সম্পাদক শামীম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠিক সম্পাদক আব্দুল মতিন মাসুদ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, মুঞ্জুরুল হক, ফুলবাড়িয়া, সহ সভাপতি, মোখলেছুর রহমান, নান্দাইল, সহ সভাপতি, রাকিবুল হাসান ফরহাদ, ত্রিশাল, জেলা কমিটির সহ সভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ, মহানগর শাখার সভাপতি এস এম কে মিজান প্রমূখ।

আয়োজক কমিটির আহবায়ক জহির খান সুজন, সুলতান মাহমুদ বাপ্পি, বিশ্বনাথ সাহা বিসু, আলাদীন সানী, শেখ মোঃ দ্বীন ইসলাম, শফিকুল ইসলাম, সেলিম সহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠা কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ মোঃ ফাহিম কিবরিয়া।



Our Like Page
Developed by: BD IT HOST