September 8, 2026, 3:49 pm
শিরোনামঃ
খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে গৌরীপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং গৌরীপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নি:) মো. মহসীন হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়মিত ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গৌরীপুর রেল স্টেশন এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

 

এ তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে এক নারী দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় এসআই মহসীন হাসান সঙ্গীয় নারী কনস্টেবলের সহায়তায় তাকে একটি হলুদ রঙের শপিং ব্যাগসহ আটক করেন।

পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০টি সবুজ রঙের জিপার প্যাকেটে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত নারী হলেন নাসিমা আক্তার কনা (৩৬)। তিনি গৌরীপুর পৌরসভার নতুন বাজার এলাকার আব্দুল আজিজ সরদারের মেয়ে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই (নি:) মো. মহসীন হাসান বাদী হয়ে গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

 

পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST