July 25, 2026, 4:51 am
শিরোনামঃ
বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ জেলা ব্যবসায়ী সমিতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

Reporter Name

আসন্ন ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা ব্যবসায়ী সমিতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম বাংলা : পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ০৪ মার্চ ২০২৬ (বুধবার) সকাল ১১:৩০ ঘটিকায়। ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয়ের সভাপতিত্বে আসন্ন ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা ব্যবসায়ী সমিতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ঈদকে সামনে রেখে বাজার ও শপিংমলসমূহে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান। ঈদে ক্রেতা, বিক্রেতাদের নিরাপদ এবং স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। যেকোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান। সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ময়মনসিংহ জেলা ব্যবসায়ী সমিতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST