June 19, 2026, 5:48 pm
শিরোনামঃ
ময়মনসিংহে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’ উদ্বোধন, চলবে ২৭ জুন পর্যন্ত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ ডিএনসি”র গোয়েন্দা কার্যালয়ের অভিযানে চার হাজার পিচ ইয়াবা সহ এক নারী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহের নান্দাইল থানাধীন পশ্চিম মহেষকুড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি অভিযানে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ একজন নারীকে গ্রেফতার করা হয়েছে।

২২ এপ্রিল ২০২৬ তারিখে ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেনের নেতৃত্বে হাজীপুর–দেওয়ানগঞ্জ পাকা সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। এ সময়

মোছাঃ সুরাইয়া আক্তার মীম (৩০), পিতা: নুর হোসেন, মাতা: রোকিয়া বেগম, ঠিকানা: চন্ডিবের, ভৈরব পৌরসভা, কিশোরগঞ্জ জেলা থেকে ইয়াবাসহ আটক করা হয়।

পরবর্তীতে উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার সদর, মুক্তাগাছা, ভালুকা সহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মাদক সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করছে। অনেকের অভিযোগ ময়মনসিংহ নগরীর আকুয়া, মাসকান্দা, পুরোহিত পাড়া কৃষ্টপুর, জমজমাট মাদক ব্যবস্যা চলছে। দিঘারকান্দা বাইপাস মোড়ে দিয়ে এসব এলাকা মাদক পাচারের সময় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অর্ধশত মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST