ময়মনসিংহ নগরের মাদক সম্রাট নুরুউদ্দিন বাহিনী সন্ত্রাসী হামলা- মেয়ের সামনেই বাবার মাথায় আঘাত
Reporter Name
Update Time :
Tuesday, April 14, 2026
/
245 Time View
/
Share
প্রথম বাংলা – ময়মনসিংহ নগরের আকুয়া ভাঙ্গাপুলের মাদক সম্রাট নুরুউদ্দিন – ৩ টি হত্যা মামলা ও ১৯ টি মাদক মামলার আসামী নুরুউদ্দিন – একাদিক বার দেশের বিভিন্ন জেলা থেকে ইয়াবা চালান অবস্থায় গ্রেফতার হওয়া এই নুরুউদ্দিন”গতকাল তার সেকেন্ডকমান্ড তারই শালা প্রান্ত গোল চিহৃ – নগরের নাসিরাবাদ কলেজ মাঠে ( ভূঁইয়া বাড়ি চৈত্র সংক্রান্ত ) মেলায় চাঁদাবাজি করার সময় দোকানদার বাঁধা দিলে মেয়ের সামনেই বাবার মাথা ফাটিয়ে দেয় – এবং দোকান ভাংচুর করে…….
সন্ত্রাসী নুরুউদ্দিনের জোড় কোথায় ??? এক সময় আওয়ামী যুবলীগের নেতা নুরউদ্দিন কার শেল্টারে চলে যে পুলিশ তাকে গ্রেফতার করতে সাহস পায়না।এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানায় বিএনপি’র একজন বড় নেতার শেল্টার নিয়েছে সে,নুরউদ্দিন আকুয়া বৃহত্তম এলাকায় ৩১ টি মাদক পয়েন্টে তার মাদক বিক্রি হয়।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসানের সুদৃষ্টি কামনা করেছেন অনেক অনেক ভুক্তভোগী যারা প্রতিনিয়ত নুরুউদ্দিন বাহিনীর কাছে জিন্মিদশায় দিন কাটাচ্ছেন । তারা ভয়ে থানায় অভিযোগটি পযন্ত করতে পারেন না ??? তাহলে কি পুলিশের হাত পা বাঁধা!!! নাকি প্রশাসনের অন্য সংস্থা জেগে জেগে ঘুমাচ্ছেন, এমনটিই ভাবছেন এলাকাবাসী।