July 30, 2026, 6:31 am
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ কোটি কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২)

Reporter Name

স্টাফ রিপোর্টার – ময়মনসিংহ মৎস্য গবেষণা ইন স্টিটিউট এ বিগত ৪ বছরে কোটি কোটি টাকা লোপাট হলেও মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে বহাল তবিয়তে।অনুসন্ধানে জানা যায় মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ এর তত্বাবধানে উন্নয়ন কাজের নামে কোটি,কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি চলমান রয়েছে।মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় থেকে মহাপরিচালক বিশেষ বরাদ্দ এনে কাগজে কলমে বিভিন্ন কাজ দেখিয়ে বিগত বছরগুলোতে কয়েক কোটি টাকা লোপাট করেছে।

একটি সুত্রে জানা যায় গত ২০১৮ – ২০১৯, ২০২০ – ২০২১ অর্থ বছরে গবেষণা কাজের জন্য নাম মাত্র ক্যামিক্যাল ক্রয় ও সদর দপ্তর ও স্বাদু পানি কেন্দ্র চাঁদপুর,পাইবগাজা সহ বিভিন্ন কেন্দ্র ওউপকেন্দ্রে পুকুর খনন ও মেরামত নাম মাত্র কাজ করে দুকোটি টাকা লোপাট করেছে।এছাড়াও সদর দপ্তর এ কর্মক র্তারা বিভিন্ন পণ্য ক্রয় দেখিয়ে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এর প্যাড ব্যবহার ও ভুয়া বিল ভাউচার দেখিয়ে প্রতিমাসে বিপুল পরিমাণ অর্থ তছরুপ করেছে।

আরও জানা যায় মুক্তা চাষ ও কুচিয়া চাষ প্রকল্পে হয়েছে কোটি কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি।
উক্ত প্রতিষ্ঠানে ঠিকাদার গণ ২০% টাকা অগ্রিম দিয়ে কাজ নিতে হয়।

এ ব্যাপারে মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ এর সাথে সংশ্লিষ্ট প্রতিবেদক এর কথা হলে তিনি জানায় এ সকল অনিয়ম ও দুর্নীতির সাথে তিনি জড়িত নয়।



Our Like Page
Developed by: BD IT HOST