June 29, 2026, 12:16 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ সড়ক জোন এর অধিনে সড়ক নির্মানে অনিয়ম ও দুর্নীতি

Reporter Name

প্রথম বাংলা – সড়ক ও জনপদ অধিদপ্তরের ময়মনসিংহ সড়ক জোনের অধিনে বিভিন্ন হাইওয়ে সড়ক নির্মান কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

জানা যায় ময়মনসিংহ সড়ক জোন এর অধিনে ময়মনসিংহ – টাংগাইল মহাসড়ক মধুপুর – জামালপুর সড়ক, টাংগাইল – মিজানুর সড়ক প্রশস্ত করন ও মেরামত কাজে পুরাতন মালামাল ব্যবহার করা হচ্ছে।

টেন্ডার সিডিউল এ নতুন মালামাল পাথর,খোয়া,বিটুমিন ব্যবহার করার কথা থাকলে তা মানা হচ্ছে না।
ময়মনসিংহ – টাংগাইল মহাসড়কে কাঠগোলা, খুন্টি,, রহমতপুর ও খাগডহর অংশে পুরাতন রাস্তার পাথর, বিটুমিন দিয়ে কাজ করা হচ্ছে।

দায়িত্বে থাকা প্রকৌশলীরা ঠিকাদারি প্রতিষ্ঠান এর কাজ থেকে কোটি, কোটি টাকা কমিশন নিয়ে নিম্ন মানের কাজ করার সুযোগ করে দিয়েছে। সরকারি টাকা হচ্ছে হরিলুট। সড়ক নির্মানে যে পরিমাণ বিটুমিন দেওয়ার কথা তা না দিয়ে নাম মাত্র বিটুমিন দিয়ে কাজ করা হচ্ছে। ফলে কয়েক মাস পর সড়কের খানা খন্দক এর সৃষ্টি হয়।
এ ব্যাপারে ময়মনসিংহ সড়ক জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর মতামত জানতে একাধিক বার ফোন দিলে রিসিভ করেনি।

অপরদিকে ঢাকা – রংপুর মহাসড়কে সড়ক উন্নয়নের কাজ ৫ বছরে ৫০% কাজ হয়নি। দেখা দিয়েছে জনদুর্ভোগ চরমে।
রংপুর জেলার বাসিন্দা রাজধানীর সরকারি দপ্তরের দুই কর্মকর্তা ঢাকা- রংপুর মহাসড়কের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন ৫ বছর কাজ শেষ হয়নি। জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST