May 6, 2026, 9:22 am
শিরোনামঃ
বিমান কার্গোতে দুর্নীতির সিন্ডিকেট ফাঁস ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেহড়া-আজমতপুর দল চ্যাম্পিয়ন জুয়ার টাকা যোগাড় করতে ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণা: চক্রের সদস্য গ্রেফতার ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা ১২ জেলার নতুন পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে অপহরণ মামলার মূল আসামীসহ বড় ভাই গ্রেফতার, ভিকটিম উদ্ধার ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটিতে সোলাইমান হোসেন রুবেল সহ সভাপতি ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটিতে রিপন মিয়া সহ সভাপতি ত্রিশাল থানার অভিযানে ২৬ মামলা আসামী আটক শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেহড়া-আজমতপুর দল চ্যাম্পিয়ন

Reporter Name

সেলিম মিয়া : ময়মনসিংহ সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।উভয় বিভাগে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়েছে

মঙ্গলবার(৫মে)বিকালে স্থানীয় সার্কিট হাউস মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

খেলায় বালক বিভাগে সিটি কর্পোরেশনের সেহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর দিকে বালিকা দলে ২-০ গোলে ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দাপুনিয়া ইউনিয়নের আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।

খেলার উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের ওপর বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে বলেন, আমাদের শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীতে দক্ষ ও মেধাবী জাতি গড়ে তুলতে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে কাজ করছেন। যাতে তারা পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারে। এ কথা মাথায় রেখেই তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবু ইউসুফ খান। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন।

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে ওঠে। নিয়মিত ক্রীড়া চর্চা শিশুদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।”

উভয় দলের খেলা শেষে জাতীয় সংসদ সদস্যের অনুপস্থিতে তার পক্ষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)মো. আবু ইউসুফ খান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন-ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মন সিংহ দক্ষিণ জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক রফিকুল আলম শামীম।সদর সাব রেজি ষ্ট্রোর জাহিদ হোসেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার মোঃ হারুন অর রশিদ,আশীষ কুমার, জহিরুল ইসলাম,মোঃ সাদ্দাম হোসেন,রুবি খান,মিতালী বণিক,মোজাহিদুল ইসলাম,জহির আলম,

মোজাম্মেল হোসেন,ভাবখালী সরকারি প্রাথমিকবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিলুফার রহমান স্বপ্না,ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান (হাবিব),শেহড়া প্রাথমিক বিদ্যাল য়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার,আজমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহের আফরোজ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণসহ প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, খেলোয়াড়, কোচ, ম্যানেজার, অভিভাবক, ফুটবলপ্রেমী দর্শক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি উপভোগ করতে সার্কিট হাউজ মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া স্কুল ও ইউনিয়ন পর্যায় অতিক্রম করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রা থমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বালক ও বালিকা মিলিয়ে মোট ১৮০টি স্কুল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হওয়া বালক ও বালিকা—দুটি দলই পরবর্তীতে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।



Our Like Page
Developed by: BD IT HOST