November 21, 2026, 7:57 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Reporter Name

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের বিরুদ্ধে বিভিন্ন খাতের সরকারি অর্থ আত্মসা তের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অফিসের বিভিন্ন প্রকল্প, ক্রয় ও চুক্তিভিত্তিক খাতে অনিয়মের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

সূত্র জানায়, জেলা সমাজসেবা কার্যালয়ের জন্য বই ও সাময়িকী, তথ্য ও প্রযুক্তি সরঞ্জাম, কম্পিউটার ও আনুষঙ্গিক উপকরণ কেনার ক্ষেত্রে অতিরিক্ত বিল দেখিয়ে সরকারি তহবিল থেকে অর্থ আত্মসাৎ করেছেন ।

অভিযোগ রয়েছে, অফিসের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া জটিল রোগীদের ভাতা অনুমোদনের ক্ষেত্রে প্রত্যেকের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগও উঠেছে।

স্থানীয় সমাজসেবা কর্মীরা জানান, জেলায় সমাজসেবা বিভাগের অনেক কর্মকর্তা-কর্মচারী ইতিমধ্যে বাড়ি-গাড়ির মালিক হয়েছেন। তাদের অনিয়ম-দুর্নীতির বিষয়ে কেন্দ্রীয় দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও যথাযথ তদন্তের অভাবে অনেকেই এখনো বহাল তবিয়তে আছেন।

সমাজসেবা অধিদপ্তরের শীর্ষ কর্তৃপক্ষ বলছে, “দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। কোনো কর্মকর্তাই অনিয়ম করে পার পাবে না।
এ ব্যাপারে জেলা সমাজসেবা অফিসার রাজু আহমেদ” কে মেসেজ পাঠিয়ে মতামত জানতে চাইলে মতামত দেননি।



Our Like Page
Developed by: BD IT HOST