মহামান্য রাষ্ট্রপতির আজ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজল এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন
Reporter Name
Update Time :
Wednesday, September 23, 2026
/
23 Time View
/
Share
নিজস্ব প্রতিবেদন:
অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে অবহিত করেন। এ সময় রাষ্ট্রের আইনগত স্বার্থ ও অধিকার সুরক্ষায় গৃহীত বিভিন্ন আইনগত পদক্ষেপ ও উদ্যোগ সম্পর্কেও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আলোচনায় রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং সাংবিধানিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা আরও জোরদার করার বিষয়ও উঠে আসে।
মহামান্য রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে দেশের সাংবিধানিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্রের অব্যাহত অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ নিষ্ঠা, সতর্কতা ও দৃঢ় দায়িত্ববোধের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করার পরামর্শ দেন।