August 25, 2026, 8:48 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাদ্রাসা-ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ : অভিযুক্ত পলাতক

Reporter Name

নূর মোহাম্মদ, জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর: ছোট বোনের জন্য জুস কিনতে গিয়ে দোকানীর হাতে এক মাদ্রাসাছাত্রী (১২) শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।অভিযুক্ত শাহজাহান লক্ষ্মীপুর জেলার উপজেলাধীন ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম চরমনসা গ্রামের খাঁগো বাড়ির মৃত রুস্তম আলীর ছেলে।এনিয়ে ভিকটিমের মা বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে ও বাদীর বক্তব্য জানা যায়, অভিযুক্ত শাহজাহান বাড়ির দরজায় চায়ের দোকান করে।২৬ ফেব্রুয়ারি সকাল ৯ টায় ভিকটিম চায়ের দোকানে জুস কিনতে গেলে শাহজাহান দোকানে কেউ না থাকার সুযোগে ঐ কিশোরীর শরীরে স্পর্শ কাতর স্থানে হাত দেয়, এবং বারবার তার সাথে শারীরিক মেলামেশার চেষ্টা চালায়।এক পর্যায়ে সে দৌড়ে পালিয়ে আসে।এর আগেও শাহজাহান আরো কিশোরীদের যৌন হয়রানির করে বলে জানা গেছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। থানায় অভিযোগ করার দুইদিন পরও ঘটনাস্থলে পুলিশ পরিদর্শনে যাননি বলে ভুক্তভোগীদের দাবি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামে সরে জমিন গেলে এসব তথ্য পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত ছাত্রী ও অভিযুক্ত ব্যক্তি দূরসম্পর্কের নানা-নাতনি।
ভিকটিমের মাকে অভিযোগ তুলে নিতে বারবার এলাকার প্রভাবশালীরা চাপ দিচ্ছে বলে সে সাংবাদি কদের কাছে অভিযোগ করেন।বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর মডেল থানার ওসি মোসলে উদ্দিনকে ফোন দিলে তিনি বলেন,
বিষয়টি আমার জানা নেই।



Our Like Page
Developed by: BD IT HOST