July 7, 2026, 11:13 pm
শিরোনামঃ
এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ ট্রেনে পাসপোর্ট, প্লেনেরটিকেট সহ ব্যাগ রেখে নেমে গেলেন বিদেশযাত্রী, ৯৯৯ নম্বরে ফোনে আধাঘন্টায় উদ্ধার যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ” লক্ষ্মীপুর পৌরসভার “২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০ তারাকান্দায় মাদকের টাস্কফোর্স অভিযান: ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড ও মামলা দায়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালকের যোগদান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মানবিক পুলিশিং এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো গোপালগঞ্জ সদর থানা পুলিশ”

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

আজ দুপুর অনুমান ১৪:৩০ ঘটিকার দিকে জনৈক আলম শেখ (৬৭) নামের একজন ব্যক্তি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় থেকে ৪/৫ বছরের একটি ছেলে শিশু কে পেয়ে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে আসেন। অফিসার ইনচার্জ এর নির্দেশে থানার নারী অফিসার সহ অন্যান্য অফিসারগণ উক্ত শিশুটিকে সেবা ও শুশ্রূষা সহ মাতৃত্ব সুলভ আচরণ দিয়ে আপন করে নিয়ে গোপালগঞ্জ থানার ফেসবুক পেইজে উক্ত শিশুটিকে প্রাপ্তির বিষয়ে একটি পোস্ট দেয়।

এর কিছু সময় পরে স্থানীয় লোকজনদের মাধ্যমে ফেস বুক পোস্ট দেখে উক্ত শিশুটির মা মানসুরা বেগস(২৫), পিতা-দুলু শেখ, মাতা-রাজিয়া বেগম, সাং-আস্তাইল, থানা-মোল্লারহাট, জেলা-বাগেরহাট, বর্তমান সাং-ঘোষেরচর জনৈক মধুমিয়ার বাড়ির ভাড়াটিয়া, গোপালগঞ্জ পাগলের মতো গোপালগঞ্জ সদর থানায় ছুটে আসেন। থানায় এসে মা তাঁর সন্তানকে কাছে পেয়ে দৌড়িয়ে এসে জড়িয়ে ধরে আনন্দে কান্না করতে থাকেন,মা যেন আকাশের চাঁদ ফিরে পেয়েছেন। তখন থানার ডিউটি অফিসারের কক্ষে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এ যেন মা-সন্তানের এক মিলক্ষণ। তা স্বচক্ষে না দেখলে বুঝানো অসম্ভব।

এরপর উক্ত মা গোপালগঞ্জ সদর থানার পুলিশের জন্য প্রাণভরে দোয়া করতে থাকেন। পরবর্তী উক্ত শিশুটিকে তার মায়ের জিম্মায় প্রদান করা হয়। উল্লেখ্য উক্ত শিশুটি তার নিজের নাম পর্যন্ত বলতে পারছিল না। পরবর্তীতে তার মায়ের কাছ থেকে জানা যায়, শিশুটির নাম – মো: আরাফাত, বয়স- ০৫ বছর।পরে শিশু আরাফাতকে ওসি আনিচুর রহমান তার মা মানসুরা বেগমের কাছে দেন এবং ছেলে আরাফাতকে নিয়ে মা নিজ বাড়ি চলে আসেন।



Our Like Page
Developed by: BD IT HOST