November 22, 2026, 2:08 am
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি”র অভিযানে বহু অপকর্মের হোতা জালাল গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহে বহু অপকর্মের হোতা ও মারামারি মামলার প্রধান আসামি মোঃ জালাল উদ্দিন (৫০) কে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ, মামলা ছাড়াও তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকান্ডে সম্পৃক্ততা, সরকারি রাস্তা নির্মাণ কাজে বাধাঁ দেওয়া, জুয়া ও মাদকের আখড়া পরিচালনাসহ নানা বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ রয়েছে, বলেও জানান থানা-পুলিশ ও ভুক্তভোগী এলাকাবিাসী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সংশ্লিষ্ট মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ, আসামি জালাল উদ্দিন ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নের মৃধাপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল মালেকের ছেলে।

কোতোয়ালী মডেল থানার (ওসি) শিবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতরাতে নগরীর বাতিরকল এলাকা থেকে আসামি মোঃ জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়, তিনি কোতোয়ালী মডেল থানার ৪৬ নম্বর মামলার প্রধান আসামি।

তিনি আরও জানান, আসামি জালাল উদ্দিনের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে, ওই অভিযোগগুলো তদন্তপূর্বক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST